বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিন থেকেই নতুন

2022-08-07T14:43:02+00:00
2022-08-07T14:43:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ২:৪৩ পিএম   (ভিজিট : ২৯২)
X

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিন থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে রবিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর শনিবার রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে দীর্ঘ বৈঠকে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি বাড়ছে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় ৪০ পয়সা করে বাড়বে।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০২১ সালের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে উল্লিখিত প্রতি যাত্রী প্রতি কিলোমিটারের সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার স্থলে ২ টাকা ২০ পয়সা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০২১ সালের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে উল্লিখিত যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০২১ সালের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে উল্লিখিত প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকার এবং ৮ টাকা। এ ভাড়া বৃদ্ধি গ্যাসচালিত মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারিকৃত সব প্রজ্ঞাপন/আদেশ বাতিল করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার ৭ আগস্ট’২০২২ থেকে কার্যকর হবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy