মাহমুদউল্লাহর লড়াকু হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

অভিজ্ঞতার মূল্য কতটা বেশি, সেটিই যেন আরো একবার দেখিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাট করা লিটন

2022-08-07T17:21:15+00:00
2022-08-07T17:21:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিম্বাবুয়ে- বাংলাদেশ সিরিজ
মাহমুদউল্লাহর লড়াকু হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৫:২১ পিএম   (ভিজিট : ২৫৪)
X

অভিজ্ঞতার মূল্য কতটা বেশি, সেটিই যেন আরো একবার দেখিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাট করা লিটন দাস নেই ইনজুরির কারণে, এমানুল হক বিজয় হাত খোলার আগেই হয়ে গেলেন রানআউট, বাংলাদেশের স্কোরকে কে একটা সম্মানজনক অবস্থায় এনে দাঁড় করাবেন?

এমন প্রশ্ন যখন ভক্তদের মুখে, তখন বুড়ো হাড়ের ভেলকি দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দৃঢ়তায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশও পেলো দারুণ এক চ্যালেঞ্জিং সংগ্রহ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ ৮৪ বল খেলে অপরাজিত ছিলেন ৮০ রানে। হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার এবং অধিনায়ক তামিম ইকবালও। ৪৫ বলে ৫০ রান করে আউট হন তিনি। ৪১ বলে ৪১ রান করেন আফিফ হোসেন ধ্রুব এবং ৩৮ রান করেন নাজমুল হোসেন শান্ত।

-বাবু/শোভা





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy