১২ আগস্টের পর বাড়তে পারে লঞ্চ ভাড়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের দক্ষিণাঞ্চলে চলাচলের অন্যতম যোগাযোগ মাধ্যম লঞ্চ। আর এ লঞ্চের ভাড়া আগামী ১২ আগস্টের পর বাড়তে পারে।ইতোমধ্যেই বাংলাদেশ

2022-08-07T17:34:57+00:00
2022-08-07T17:34:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জ্বালানি তেলের দাম বৃদ্ধি
১২ আগস্টের পর বাড়তে পারে লঞ্চ ভাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২৮৭)
X

দেশের দক্ষিণাঞ্চলে চলাচলের অন্যতম যোগাযোগ মাধ্যম লঞ্চ। আর এ লঞ্চের ভাড়া আগামী ১২ আগস্টের পর বাড়তে পারে।

ইতোমধ্যেই বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন বলে রোববার (৭ আগস্ট) জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন বীরবিক্রম।

তিনি বলেন, লঞ্চের ভাড়া বাড়ানোর জন্য আমরা একটি প্রস্তাব বিআইডব্লিউটি’র চেয়ারম্যান বরাবর দিয়েছি। তবে মন্ত্রী, সচিব ও চেয়ারম্যান দেশের বাইরে আছেন। কিন্তু আমরা তো নিজেরা উল্টাপাল্টা কিছু করতে পারব না। সেজন্য আমরা একটা লিখিত প্রস্তাব বিআইডব্লিউটিএ’কে দিয়েছি।

লঞ্চ মালিক সমিতির সভাপতি বলেন, মন্ত্রী, সচিব ও চেয়ারম্যান না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা মালিকরা আগামী ১১ তারিখে নিজেরা মিটিংয়ে বসব। উনারা আসলেই ভাড়া বাড়ানোর বিষয়ে আলাপ হবে। আমরা তাড়াহুড়া করছি না। যদিও মালিকদের তরফ থেকে চাপ আছে।

লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, লঞ্চ ভাড়া বাড়ার প্রস্তাব তো দিতেই হবে। যেহেতু তেলের দাম বেড়ে গেছে, সেহেতু দাম না বাড়লে তো লোকসান হবে। এখনও লোকসানেই লঞ্চগুলো চলাচল করছে। আগামী ১২ আগস্ট মন্ত্রী ও সচিব দেশে আসার পর লঞ্চ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে জানায়, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে হবে ১১৪ টাকায়।

অন্যদিকে অকটেনের দাম লিটারে বাড়ানো হয় ৪৬ টাকা। এখন প্রতি লিটার অকটেন কিনতে দিতে হচ্ছে ১৩৫ টাকা। এর বাইরে লিটারপ্রতি ৪৪ টাকা বাড়ানো হয়েছে পেট্রলের দাম। এখন থেকে জ্বালানিটির প্রতি লিটার ১৩০ টাকা। শতকরা হিসাবে ডিজেলের দাম বাড়ানো হয় ৪২ দশমিক ৫ শতাংশ। আর অকটেন ও পেট্রলের দাম বৃদ্ধি করা হয় ৫১ শতাংশ।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy