‘মনের মাঝে আছিস রে তুই’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বিনোদন প্রতিবেদকমুন্না খান ও সোনিয়া লাজুককে নিয়ে নির্মাণ হয়েছে ‘মনের মাঝে আছিস রে তুই’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও।

2022-08-07T18:26:48+00:00
2022-08-07T18:26:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মনের মাঝে আছিস রে তুই’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৬:২৬ পিএম   (ভিজিট : ২৫৪)
X

বিনোদন প্রতিবেদকমুন্না খান ও সোনিয়া লাজুককে নিয়ে নির্মাণ হয়েছে ‘মনের মাঝে আছিস রে তুই’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও। শুটিং হাসনা হেনা পুবাইল, গাজীপুরের এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন মুন্না খান এবং সুর ও সংগীত করেছেন এস ডি সাগর। গানটি গেয়েছে হিরু ফকির। ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক ভিডিও  নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মুন্না খান ও সোনিয়া লাজুক ছাড়াও গানটিতে আরও মডেল ছিলেন মুকুল খান।

গীতিকার ও মডেল মুন্না বলেন, কণ্ঠশিল্পী হিরু ফকিরের সঙ্গে বেশ কিছুদিন ধরে গান নিয়ে কথা হচ্ছিল।  তার কণ্ঠ অনুযায়ী আমার এই গানটি লেখা। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন দাদা। আমার সঙ্গে মডেল হয়েছেন সোনিয়া লাজুক। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল সোনিয়া লাজুক বলেন, মুন্না ভাইয়ের লেখা গানটি অনেক সুন্দর করে গেয়েছেন হিরু ফকির। তাছাড়া গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। সৌমিত্র ঘোষ ইমন দাদা যত্ন নিয়েই গানটি তৈরি করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে।  আশা করছি গানটি সবার ভালো লাগবে। সৌমিত্র ঘোষ ইমন বলেন, “মনের মাঝে আছিস রে তুই” এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি। ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, সবার গানটি ভালো লাগবে।’’

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy