‘সুখের অভিনয়’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

নতুন কিছু নিয়ে আবারও শ্রোতাদের মনে দোলা দিতে গানের কথা সাজিয়েছেন সালেহীন সাজু। ঠিক আগের মতোই নতুনত্বে ভর

2022-08-07T18:28:54+00:00
2022-08-07T18:28:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সুখের অভিনয়’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৬:২৮ পিএম   (ভিজিট : ৩১২)
X

নতুন কিছু নিয়ে আবারও শ্রোতাদের মনে দোলা দিতে গানের কথা সাজিয়েছেন সালেহীন সাজু। ঠিক আগের মতোই নতুনত্বে ভর করে বাজারে আনছেন মিউজিক্যাল ফিল্ম ‘সুখের অভিনয়’। সালেহীন সাজুর লেখা গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন সুমন হাফিজ। গানটি এবারে বাজার মাত করবে বলে আশা করছেন এর নির্মাণ কৌশলীরা।

উত্তরার একটি শুটিং হাউজে চিত্রায়ণ সম্পন্ন হলো নতুন এক গানের। গানটির অসাধারণ গল্পে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তাহসিন প্রিন্স। এতে মডেল হিসেবে ছিলেন মাহফুজুর রহমান বাঁধন ও নুসরাত রিতিকা। বিশেষ অতিথি শিল্পী হিসেবে ছিলেন অভিনয় শিল্পী নাজমুল হাসান এবং মডেল ও নৃত্যশিল্পী তানজিলা আক্তার।

সংগীত আয়োজন ও কলাকৌশলি হিসেবে অন্যান্যদের মধ্যে গানটিতে আরও কাজ করেছেন, এস এম নাসির, ক্যামেরা ম্যান তরুণ সিনেমাটোগ্রাফার নাবিল মোস্তফা এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আবু বকর।

নির্মাতা তাহসিন প্রিন্স বলেন, একটা নির্মাণ তখনই স্বার্থকতা পায় যখন তার গল্প ও নির্মাণ সমান্তরাল স্রোতে বয়ে চলে। আমরা ক্লাসিক ঘরোনার একটা গানকে নন লিনিয়ার গল্পে বেঁধে রঙ্গিন ফ্রেমে বন্দী করার চেষ্টা করেছি। ব্যাপারটা খুব চ্যালেঞ্জের ছিলো। আশা করি গল্প ও গান দর্শক খুব উপভোগ করবে।’

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy