বঙ্গমাতার জন্মদিনে মেয়র আতিকের শ্রদ্ধা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

2022-08-08T14:18:14+00:00
2022-08-08T14:18:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গমাতার জন্মদিনে মেয়র আতিকের শ্রদ্ধা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ২:১৮ পিএম   (ভিজিট : ২৫৩)
X

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

আজ সোমবার সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ‘বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে এই মহীয়সী নারীটি নীরবে কাজ করে গিয়েছেন।'

রাজনৈতিক জীবনের প্রায় ১৪ বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান শাসকগোষ্ঠী ভীত হয়ে বঙ্গবন্ধুকে কারাগারে নিয়ে যেত আর এই দুঃসময়ে বঙ্গবন্ধুর পরিবারকে আগলে রেখেছিলেন তিনি।’

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কবর জেয়ারত এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের সাথে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy