রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় শামীম নামে ৮ বছর বয়সী এক শিশু (মেয়ে) নিহত হয়েছে।সোমবার (৮

2022-08-08T15:42:52+00:00
2022-08-08T15:46:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৩:৪২ পিএম  আপডেট: ০৮.০৮.২০২২ ৩:৪৬ পিএম  (ভিজিট : ২৫৯)
X

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় শামীম নামে ৮ বছর বয়সী এক শিশু (মেয়ে) নিহত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা রুবেল বলেন, আমরা মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় একটি বস্তিতে থাকি। ঢাকা থেকে তেজগাঁওগামী একটি ট্রেনের ধাক্কায় আমার মেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

তিনি আরো বলেন, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চন্দ্রিকান্দ্রা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy