চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মাইও থান্ট পে মারা গেছেন বলে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের এক শোক বার্তায় জানা

2022-08-08T16:29:31+00:00
2022-08-08T16:29:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:২৯ পিএম   (ভিজিট : ২৫৬)
X

চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মাইও থান্ট পে মারা গেছেন বলে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের এক শোক বার্তায় জানা গেছে।

রবিবার (৭ আগস্ট) চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে রাষ্ট্রদূত ইউ মাইও থান্ট পে হঠাৎ করে মারা যান, বেইজিংয়ে নিযুক্ত কূটনীতিকরা এমনটি জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আজ সোমবার মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রে থান্ট পে-র মৃত্যুতে এক শোক বার্তা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ওই বার্তায় রাষ্ট্রদূতের মৃত্যুর কারণ জানানো হয়নি। বেইজিংয়ে অবস্থানরত কূটনীতিকরা ও মিয়ানমারের একটি চীনা ভাষার গণমাধ্যম জানিয়েছে, সম্ভবত হার্ট অ্যাটাকে থান্ট পে'র মৃত্যু হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে চীনে থাকা মিয়ানমারের দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। ইউ মাইও থান্ট পে ২০১৯ সালে রাষ্ট্রদূত হিসেবে চীনে নিযুক্ত হয়েছিলেন। ২০২১ এর ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরও তিনি নিজ পদে বহাল ছিলেন।

গত বছর চীনে মৃত্যু হওয়া চতুর্থ রাষ্ট্রদূত তিনি। তার আগে গত সেপ্টেম্বরে বেইজিংয়ে নিযুক্ত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে জার্মানির রাষ্ট্রদূত ইয়ান হেকার (৫৪) মারা যান। ফেব্রুয়ারিতে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক ভ্যেনু পরিদর্শন করে আসার কিছুক্ষণের মধ্যে ইউক্রেইনের রাষ্ট্রদূত সেরহি কামিশেভের (৬৫) মৃত্যু হয়। আর এপ্রিলে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনউইতে কোয়ারেন্টিন থাকা অবস্থায় ফিলিপিন্সের রাষ্ট্রদূত হোসে সাঞ্চাগো ‘চিতো’ সান্তা রোমানা (৭৪) মৃত্যুবরণ করেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy