লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন

2022-08-09T16:55:29+00:00
2022-08-09T16:55:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৫৯৩)
X

হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

র‌্যাব জানিয়েছে, মোহাম্মদ ইসমাইল হোসেন হেলিকপ্টার দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ৫ আগস্ট সিঙ্গাপুরে পাঠানো হয়। পরদিন ৬ আগস্ট তার সফল অস্ত্রোপচার হয়। ৭ আগস্ট তাকে নেওয়া হয় আইসিইউতে। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণকালীন একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়। পরে ঘটনাস্থল থেকে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুর।

কমান্ডার মঈন বলেন, তার এই অকালমৃত্যুতে র‌্যাবে কর্মরত সব সদস্য গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে দেশ একজন অত্যন্ত দক্ষ পাইলট এবং চৌকস সেনা কর্মকর্তাকে হারালো। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-বাবু/ফাতেমা 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy