শেষ ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

জিম্বাবুয়ে সফরের একটি ম্যাচেও টস জেতা হলো না বাংলাদেশ দলের। আগের পাঁচ ম্যাচের মতো ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও

2022-08-10T13:01:53+00:00
2022-08-10T13:01:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেষ ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১:০১ পিএম   (ভিজিট : ২৪৯)
X

জিম্বাবুয়ে সফরের একটি ম্যাচেও টস জেতা হলো না বাংলাদেশ দলের। আগের পাঁচ ম্যাচের মতো ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও টস হেরেছে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দুই ওয়ানডের মতো এবার শেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচের মতো এবারও আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের এটি ৪০০তম ম্যাচ। এখন পর্যন্ত ৩৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৪৩ ম্যাচে আর পরাজয় ২৪৯টিতে, ফল আসেনি বাকি সাত ম্যাচে।

২০০৪ সালে নিজেদের ১০০তম ওয়ানডেতে ভারতকে ১৫ রানে হারিয়েছিল বাংলাদেশ। পাঁচ বছর পর ২০০তম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ৩ উইকেটে। আর ২০১৫ সালের বিশ্বকাপে ৩০০তম ওয়ানডেতে ভারতের কাছে পরাজয় ১০৯ রানে।

-বাবু/শোভা





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy