দেশে ডিজেল আছে ৩০ দিনের, অকটেন-পেট্রল ১৮ দিনের

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশে ৩০ দিনের ডিজেল মজুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ। এ ছাড়া অকটেন

2022-08-10T20:36:08+00:00
2022-08-10T20:36:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ডিজেল আছে ৩০ দিনের, অকটেন-পেট্রল ১৮ দিনের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩১০)
X

দেশে ৩০ দিনের ডিজেল মজুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ। এ ছাড়া অকটেন ও পেট্রল মজুত আছে ১৮ দিনের।

বুধবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে বিপিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিপিসি চেয়ারম্যান বলেন, প্রায় সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমদানি ব্যয় মেটাতে হচ্ছে।তিনি আরও বলেন, দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়।

আর অকেটন প্রতি লিটার ১৩৫ ও পেট্রল ১৩০ টাকা নির্ধারণ করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy