ছেলের ছবি প্রকাশ করলেন পরীমনি, জানালেন নাম

বিনোদন ডেস্ক

বিনোদন

পুত্র সন্তানের মা হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সন্তানের জন্ম দেন

2022-08-11T11:55:21+00:00
2022-08-11T11:55:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছেলের ছবি প্রকাশ করলেন পরীমনি, জানালেন নাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১১:৫৫ এএম   (ভিজিট : ৩০৪)
X

পুত্র সন্তানের মা হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। বুধবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নবজাতক সন্তানের সাথে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। সেখানে তার ছেলের নামও জানিয়েছেন ভক্তদের।

ছেলেকে প্রকাশ্যে এনে ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।

এর আগে গতকাল বিকালে বাবা হওয়ার খবর জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেছিলেন, আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

রাজ আরও বলেছিলেন, ‘শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

-বাবু/শোভা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy