ভুললেন ডায়েট, বিজয় খেলেন ৩৫ পদের খাবার

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণ ভারতীয় সিনেমার নয়া সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। আগামী ২৫ আগস্ট তার অভিনীত 'লাইগার' ছবিটি মুক্তি পাবে। এখন চলছে

2022-08-11T16:48:08+00:00
2022-08-11T16:48:08+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ভুললেন ডায়েট, বিজয় খেলেন ৩৫ পদের খাবার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২৮৩)
X

দক্ষিণ ভারতীয় সিনেমার নয়া সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। আগামী ২৫ আগস্ট তার অভিনীত 'লাইগার' ছবিটি মুক্তি পাবে। এখন চলছে জোর প্রচারণা। সেই প্রচারণা চালাতেই এই রাজ্য থেকে সেই রাজ্যে  ছুটছেন বিজয়। 

সম্প্রতি ছবিটির প্রচারণায় অংশ নিতে  গুজরাটে যান বিজয। সেখানে গিয়েই  ভুলে গেলেন নিজের ডায়েটের কথা। ভুড়িভোজে মনোযোগ দিলেন। বিজয় গুজরাটে যাওয়ার পর সেখানের স্থানীয় নানা পদের খাবার পরিবেশন করা হয় তার সামনে। তা দেখেই ভুলে যান এগুলো খাওয়া যে তার বারণ। এক থালায় ৩৫ পদের খাবার নিয়ে বিজয়ও বসে যান খাবার টেবিলে। 

খাবারের থালার সেই ছবি ছবি বিজয় তার ইনস্টাগ্রামে পোস্টও করেন।  ক্যাপশনে লিখেন—‘দারুণ গুজরাটি থালি।’

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। করন জোহর প্রযোজিত এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা।

এর আগে লাইগার এর পোস্টার প্রকাশিত হয়। যে পোস্টারে সম্পূর্ণ নগ্ন বিজয়কেই পোস্টারে দেখা যায়। এরপর ট্রেলার প্রকাশ করে জানানো হয় কেমন হচ্ছে বিজয়ের এবারের মিশন।

‘লাইগার’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। এই সিনেমাতে অতিথি চরিত্রে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে।

-বাবু/শোভা






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy