টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ১০টা

2022-08-12T12:44:05+00:00
2022-08-12T20:42:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১২:৪৪ পিএম  আপডেট: ১২.০৮.২০২২ ৮:৪২ পিএম  (ভিজিট : ২৬৯)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে জাতির পিতার সমাধি বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা।

এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে পারিবারিক সফরে সড়কপথে পদ্মাসেতু পার হয়ে সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌছান তিনি। সড়কপথে টুঙ্গিপাড়ায় আসার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy