গণমাধ্যমকে সহায়তা করতে পারাই দেশেকে সহায়তা করা : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সামাজিক প্রতিষ্ঠান ও পুঁজি হিসেবে গণমাধ্যম পেশাদারিত্বের প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এদের সহায়তা করতে পারাই দেশেকে সহায়তা করা বলে

2022-08-13T20:47:20+00:00
2022-08-13T20:47:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গণমাধ্যমকে সহায়তা করতে পারাই দেশেকে সহায়তা করা : পরিকল্পনা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২৭০)
X

সামাজিক প্রতিষ্ঠান ও পুঁজি হিসেবে গণমাধ্যম পেশাদারিত্বের প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এদের সহায়তা করতে পারাই দেশেকে সহায়তা করা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

শনিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। ডিআরইউর এ আয়োজনে সহযোগিতা করে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নানা সমস্যার মধ্যেও দেশ পরিকল্পিত পথেই চলছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলেই হবে না। একটা দেশের সামাজিক পুঁজি ও প্রতিষ্ঠান যত শক্তিশালী হয় সে দেশের সামাজিক পরিবর্তন তত দ্রুত হয়। সামাজিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ায় বহু দেশে জনপ্রিয় সরকার পর্যন্ত পড়ে গেছে। এজন্য মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও আধুনিক চিন্তা চেতনায় উদ্ধুদ্ধ করার জন্য এ সামাজিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব স্বাগত বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে সহযোগিতা করায় ইনসাফ বারাকা হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও সংগঠনের সদস্যদের কল্যাণে এমন আয়োজন খুবই সময়োপযোগী।

অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম ডিআরইউ সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, ডিআরইউ সদস্যদের জন্য ইনসাফ বারাকা হাসপাতাল বিশেষ কার্ডের ব্যবস্থা করবে। জাতীয় শোক দিবস উপলক্ষে হাসপাতালে এক হাজার টাকার প্যাকেজে ছয়টি পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাফি, সিবিসি, ইউরি-আরই, সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস ও ইসিজি) হেল্থ চেক-আপ এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ডিআরইউ সদস্যদের জন্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ডিসকাউন্টের সুবিধা থাকবে। এরই ধারাবাহিকতায় ডিআরইউর সঙ্গে ইনসাফ বারাকা হাসপাতাল একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করে।

অনুষ্ঠানে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজসহ ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

হেলথ ক্যাম্পটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলে। এসময় ডিআরইউর প্রায় ২০০ সদস্য ও পরিবারের সদস্যরা সেবা নেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy