জ্বালানি তেলের দাম নিয়ে প্রতিমন্ত্রীর সুসংবাদ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভোক্তাদের সুসংবাদ দিয়েছেন। তিনি সবাইকে ধৈর্য ধরার

2022-08-14T15:59:01+00:00
2022-08-14T15:59:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জ্বালানি তেলের দাম নিয়ে প্রতিমন্ত্রীর সুসংবাদ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২৯৫)
X

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভোক্তাদের সুসংবাদ দিয়েছেন। তিনি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে। এটা নিয়ে আমি আশাবাদী।

রোববার (১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা : অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, আমরা বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কঠিনভাবে। মূল্য সমন্বয় কিন্তু খুব বেশি দিন হয়নি। আমি সবাইকে বলব এক-দুইটা মাস আপনারা অন্তত ধৈর্য ধরুন। একটু সহনীয় হউন। আমরা আশাবাদী, তেলের মূল্য যদি কমতি আরম্ভ করে অবশ্যই এটাকে আমরা একটা ভালো সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারব, এটা নিয়ে আমি আশাবাদী।

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজন করে।

সেপ্টেম্বরের শেষের দিকে লোডশেডিং থেকে বেরিয়ে আসা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আশাবাদী আগামী মাসের শেষ দিকে আমরা পুরোপুরি এই লোডশেডিং থেকে বেরিয়ে আসতে পারব।’

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রোল ১৩০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ছিল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy