বিরোধীরা আন্দোলন করলে গ্রেপ্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেপ্তার না কারার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৪ আগস্ট) গণভবনে

2022-08-14T16:04:48+00:00
2022-08-14T16:04:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিরোধীরা আন্দোলন করলে গ্রেপ্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৪:০৪ পিএম   (ভিজিট : ৩১২)
X

বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেপ্তার না কারার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন এবং নৈরাজ্যের কারণে মানুষের কষ্ট আরও বাড়তে পারে। আমাদের অপজিশন (বিরোধী রাজনৈতিক দল) একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে, করুক। আজকে আমি নির্দেশ দিয়েছি, যারা আন্দোলন করছে তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।

তিনি বলেন, তারা আন্দোলন করতে চায় করুক, অসুবিধা কোথায়? তবে তারা বেশি করতে গেলে তো মানুষের কষ্ট আরও বাড়বে। এটা দেশের জন্য ক্ষতি হবে। তবে এটা আমরা সামাল দিতে পারবে।

সরকারপ্রধান বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের মানুষের সমস্যা উপলব্ধি করে তাদের কষ্ট লাঘবের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি। মানুষের কষ্ট যে আমরা বুঝি না, তা নয়।

এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশে তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার জন্য কিছুদিন কষ্ট করতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উপাদানগুলো দেশে চলে আসলে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy