চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দুই ঘণ্টা ২০ মিনিট পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন

2022-08-15T14:54:09+00:00
2022-08-15T14:54:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ২:৫৪ পিএম   (ভিজিট : ৩২৮)
X

দুই ঘণ্টা ২০ মিনিট পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন।

তিনি বলেন, চকবাজার কামালবাগের দেবীদাস ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগে। পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।

এদিকে স্থানীয় ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। মাইকিং করে ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, ‘আপনারা প্লিজ সরে যান, দূরে যান। আমাদের আগুন নেভাতে দেন।’ এরপরও সেখানে মানুষের জটলা কমছে না। কেউ দাঁড়িয়ে আগুন দেখছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার ফেসবুকে লাইভ করছেন।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy