বউ-ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন তারা

জাতীয়

রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা

2022-08-15T20:00:46+00:00
2022-08-15T20:00:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বউ-ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন তারা
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮:০০ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৫ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। এছাড়া নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

আর আহত হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নবদম্পতি। বউ-ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা। প্রাইভেটকারের পেছনের সিটে বসেছিলেন তারা। নিহতরা সবাই তাদের আত্মীয়স্বজন। স্বজনদের আহাজারিতে এখন ভারী হয়ে আছে উত্তরার জসিমউদ্দিন অ্যাভিনিউ।

জানা গেছে, শরীয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা রিয়া মনির সঙ্গে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রিয়ার বাবা মো. রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশে যানবাহন চলাচল করে। উড়াল সড়কের একটি গার্ডার ক্রেনে স্থানান্তর করার সময় চলতে থাকা প্রাইভেটকারের ওপরে পড়ে যায়। প্রকাণ্ড ওই গার্ডারের চাপে থেঁতলে যায় প্রাইভেটকারটি। গাড়ির ভেতরে যারা ছিলেন তাদের রক্তাক্ত অবস্থায় টেনে বের করে স্থানীয়রা। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত গার্ডার সরানো হয়েছে। এখন উদ্ধার কাজ চলছে।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy