পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাসযাত্রী। মঙ্গলবার (১৬

2022-08-16T12:43:44+00:00
2022-08-16T12:43:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ১২:৪৩ পিএম   (ভিজিট : ২৮৪)
X

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাসযাত্রী। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাংকারকে ধাক্কা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যায়।

পরে মুলতানের কমিশনার আমির খট্টকও এক টুইট বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

অবশ্য পাঞ্জাবের লাহোরে রেসকিউ ১১২২ এর প্রাদেশিক মনিটরিং সেন্টারের একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাত ২টা ২০ মিনিটে।

এছাড়া মুলতানের কমিশনারের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা দুর্ঘটনাস্থলের ছবিগুলোতে বাস এবং তেলের ট্যাংকারের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

এদিকে, মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে ডন নিউজ টিভি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারটি কয়েক হাজার লিটার পেট্রোল বহন করছিল। তিনি আরও জানান, বাস চালক ঘুমিয়ে পড়ার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে।

মুলতানের নিশতার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. আমজাদ চান্দিও ডনকে জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিকভাবে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে এবং হাসপাতালের মর্গে ২০টি মৃতদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে।

পরে ডিসি ওয়াট্টু আরেকটি বিবৃতি দিয়ে বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy