চকবাজারে আগুনের ঘটনায় নিহতের পরিবার পাচ্ছে ২ লাখ টাকা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও

2022-08-16T14:27:55+00:00
2022-08-16T14:27:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকবাজারে আগুনের ঘটনায় নিহতের পরিবার পাচ্ছে ২ লাখ টাকা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ২:২৭ পিএম   (ভিজিট : ২৩৭)
X

রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় লাগে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

নিহতরা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। 

এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যদের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগা ভবনটির নিচতলায় থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর কারখানায় আগুন লাগে।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy