নারীর উন্নয়নে ইউএনএফপিএকে একসঙ্গে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিভিন্ন ইস্যুতে ইউএনএফপিএকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন

2022-08-17T19:05:13+00:00
2022-08-17T19:05:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারীর উন্নয়নে ইউএনএফপিএকে একসঙ্গে কাজ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৭:০৫ পিএম   (ভিজিট : ২৪০)
X

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিভিন্ন ইস্যুতে ইউএনএফপিএকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) রিজিওনাল ডিরেক্টর বজর্ন অ্যান্ডারসনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, মানবসম্পদ উন্নয়ন এবং বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে নারী সমঅধিকার নিশ্চিত করেন। এরই ধারবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়ন ও নারীর ক্ষমাতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। মা ও শিশু মৃত্যু রোধে এমডিজি অর্জিত হয়েছে এবং বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা পাচ্ছে।

ইউএনএফপিএ রিজিওনাল ডিরেক্টর বজর্ন অ্যান্ডারসন বলেন, ইউএনএফপিএ বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পপুলেশন ট্রেনিং সার্ভিস, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক কাজে নারীর প্রবেশাধিকার সহজ ও নিশ্চিত করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন অ্যান্ডারসন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, যুগ্মসচিব নার্গিস খানম, ইউএনএফপিএ বাংলাদেশে নিযুক্ত রিপ্রেজেন্টিভ মিজ ক্রিস্টিন ব্লকউজ, ইউম্যান রিসোর্স স্ট্রাটেজিক পার্টনার মিচেল ডেমেনি ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট রিজওনাল ডিরেক্টর ব্রাম মেইজি উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy