ক্রিমিয়ায় অন্তত চারটি বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে ক্রিমিয়ায়। রাশিয়ার দাবি ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে।বুধবারের পর বৃহস্পতিবারও (১৮ আগস্ট) বিস্ফোরণের শব্দ

2022-08-19T11:38:44+00:00
2022-08-19T11:38:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিমিয়ায় অন্তত চারটি বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১১:৩৮ এএম   (ভিজিট : ২৯৫)
X

আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে ক্রিমিয়ায়। রাশিয়ার দাবি ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে।
বুধবারের পর বৃহস্পতিবারও (১৮ আগস্ট) বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ক্রিমিয়া থেকে। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার সেভাসটোপলে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই অঞ্চলেই আছে রাশিয়ার সেনাঘাঁটি বেলবেক। বেলবেকে একটি বড় বিমান ঘাঁটি বানিয়ে রেখেছে রুশ সেনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবারের বিস্ফোরণে ওই সেনাঘাঁটির ক্ষতি হয়েছে। তবে রাশিয়ার মুখপাত্র তা মানতে নারাজ। তাদের বক্তব্য, বিস্ফোরণ হলেও তাতে সেনাঘাঁটির কোনো ক্ষতি হয়নি।

সেভাসটোপলের গভর্নর জানিয়েছেন, বৃহস্পতিবার রাশিয়ার বিমানধ্বংসকারী বাহিনী ইউক্রেনের একটি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি ক্রিমিয়ায় কী করছিল, ওই ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছিল কি না, কোনো তথ্যই দেয়নি রাশিয়া। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিস্ফোরণের কথা বললেও কীভাবে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে ইউক্রেনের সেনা কোনো তথ্য দেয়নি।

ক্রিমিয়া এবং ইউক্রেনের সীমান্তে অবস্থিত কার্চ শহরেও বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। কার্চে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ আছে। যে ব্রিজ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে জোড়ে। ওই রাস্তা দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের রসদ সংগ্রহ করছে বলে জেলেনস্কি প্রশাসনের ধারণা।

বৃহস্পতিবারের আক্রমণে ওই ব্রিজের ক্ষতি হয়েছে বলে ইউক্রেনের অনুমান। এ দিন সবমিলিয়ে মোট চারটি বিস্ফোরণ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগেও ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণ হয়েছে। তবে রাশিয়া জানিয়েছে, বিস্ফোরণগুলো অন্তর্ঘাতের ফলে হয়েছে। ইউক্রেনও কোনো বিস্ফোরণের দায় নেয়নি।

-বাবু/ফাতেমা 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy