এটাই আমাদের কষ্টের শেষ মাস : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয়

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘জ্বালানি তেল ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের ঘাটতিতে দেশের মানুষ কষ্টে আছে। মানুষের

2022-08-19T20:17:01+00:00
2022-08-19T20:17:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এটাই আমাদের কষ্টের শেষ মাস : পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৮:১৭ পিএম   (ভিজিট : ২৭৮)
X

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘জ্বালানি তেল ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের ঘাটতিতে দেশের মানুষ কষ্টে আছে। মানুষের কষ্ট দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন।’ 

দ্রুত সময়ের মধ্যে জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়েছে, বিদ্যুতের ঘাটতি আছে, তেল আমদানিতে অসুবিধা হচ্ছে। আমরা সাময়িক অসুবিধায় আছি, এসব কারণে আমাদের কষ্ট হচ্ছে। তবে এই মাসটাই আমাদের দুর্ভোগ ও কষ্টের শেষ মাস। আগামী মাস থেকে এসব সমস্যা থাকবে না। আমরা আবার উন্নয়নের দিকে যাবো। জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসবো।’

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌর শহরের কালীবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা হয়। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি মহল। আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা। রাজপথ দখলে নিয়ে মানুষকে কষ্ট দিতে চায়। সবসময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাঙালি, বাংলাদেশের নাগরিক। জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি বাংলাদেশকে এগিয়ে নিতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবন্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তাদের চাওয়া ছিল, প্রতিটি ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান তারই প্রমাণ করে। এজন্য যারা দেশকে অস্থিতিশীল বানাতে চায়, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সভাপতি গৌরাংঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য লাখেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নূরুল হুদা, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে ও প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাস। 

আলোচনা সভার পর জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy