জাতির পিতার সমাধিতে আইইবির শ্রদ্ধা

জাতীয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং ইআরসি নেতৃবৃন্দ।বঙ্গবন্ধুর

2022-08-20T17:47:33+00:00
2022-08-20T17:47:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতির পিতার সমাধিতে আইইবির শ্রদ্ধা
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৩০৬)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং ইআরসি নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার এই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, মো. নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শীবলু, সহকারী সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী ও মো. রনক আহসান, ইআরসি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মো. আবুল হোসেন, সম্পাদক কাজী খায়রুল বাশার এবং আইইবি, গোপালগঞ্জের মো. এহসানুল হকসহ বিভিন্ন সরকারি/আধা-সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। 

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy