এশিয়া কাপের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ-২০২২। এবারের এই আসরের আয়োজক শ্রীলঙ্কা হলেও সেখানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি হবে

2022-08-21T10:05:05+00:00
2022-08-21T10:05:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়া কাপের ট্রফি উন্মোচন
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ১০:০৫ এএম   (ভিজিট : ৩১৬)
X


দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ-২০২২। এবারের এই আসরের আয়োজক শ্রীলঙ্কা হলেও সেখানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। শনিবার সেখানেই এশিয়া কাপ-২০২২ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সহনশীল ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহায়ান মাবারাক আল নাহায়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন।

এ সময় আয়োজক শ্রীলঙ্কা, আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। ২৭ আগস্ট শুরু হওয়ার পরদিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।

প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরের তিন স্টেডিয়ামে।

-বাবু/শোভা





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy