তারুণ্যকে দোলা দেয়া গীতিকার প্রদীপ সাহা’র সঙ্গে কিছুক্ষণ

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

তারুণ্যকে দোলা দেয়া রোমান্টিক গান রচয়িতার যাদুকর গীতিকার প্রদীপ সাহা। আধুনিক এবং ব্যান্ড সংগীতের অনেক শিল্পীই তারকাখ্যাতি পেয়েছেন

2022-08-21T11:34:07+00:00
2022-08-21T12:37:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তারুণ্যকে দোলা দেয়া গীতিকার প্রদীপ সাহা’র সঙ্গে কিছুক্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ১১:৩৪ এএম  আপডেট: ২১.০৮.২০২২ ১২:৩৭ পিএম  (ভিজিট : ১১২৯)
X


তারুণ্যকে দোলা দেয়া রোমান্টিক গান রচয়িতার যাদুকর গীতিকার প্রদীপ সাহা। আধুনিক এবং ব্যান্ড সংগীতের অনেক শিল্পীই তারকাখ্যাতি পেয়েছেন তার লেখা গানে ভর করেই। সম্প্রতি নিজের ক্যারিয়্যার ও অডিও শিল্পের বিভিন্ন দিক নিয়ে গ্লিটজের সঙ্গে এক আড্ডায় মেতে উঠেছিলেন তিনি। নিজের ক্যারিয়ার ও বর্তমান গান নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বুলেটিন এর নিজস্ব প্রতিবেদক আনোয়ার বারী পিন্টুর সাথে।
  
> কেমন আছেন?
প্রদীপ সাহা: জি, ভালো আছি। 

> সম্প্রতি আপনাকে বেশ রক্ষণশীল মনে হচ্ছে গানে?
প্রদীপ সাহা: হা, আমি খুব বুঝেশুনেই গান প্রকাশ করি। সৃষ্টি যেনো তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে সে চেষ্টা করি।

> কথা প্রদীফ সাহা, সুর রাজেস- আসিফের গানের সেই জুটি এখন আর দেখা যাচ্ছে না কেন? 
প্রদীপ সাহা: আসিফের প্রায় আটশত গান আমি নিজে একাই করেছি। একজনমে আর কত।

> ও প্রিয়া তুমি কোথায়- গানটি আপনার না ইথুন বাবুর?
প্রদীপ সাহা: দাদা এ নিয়ে এই মুহুর্তে কথা বলতে চাচ্ছি না। পরে একসময় বলবো।
 
> এক সময়ে আসিফের গানের প্রাণ ছিলেন প্রদীফ সাহা, লম্বা গ্যাপ মনে হচ্ছে? 
প্রদীপ সাহা: হা, সবাইতে তো সুযোগ দিতে হবে।

> রাজেশ ঘোষের সঙ্গে সর্বাধিক সংখ্যক গানে একইসঙ্গে কাজ করেছেন। এই মেলবন্ধন কিভাবে?
প্রদীপ সাহা: কোনো গীতিকার ও সুরকারের একই সঙ্গে প্রায় তিনহাজারের মত গানের কাজ করার রের্কড, আমার জানা মতে নেই। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের কাজ একই সঙ্গে করতে গিয়ে শুরু থেকেই আমাদের দুইজনের মধ্যে কাজের ক্ষেত্রে রসায়ন গড়ে উঠে। যদিও এই গানটি মুক্তি পাওয়ার আগেই আমরা একটি মিক্সড অ্যালবামে কাজ করেছিলাম। তার সুর করা প্রতিটি কাজের নিজস্বতা ছিলো।

> আপনি লেখা আসিফের কন্ঠে কোন গানটি এখনো দাগ কাটে মনে? 
প্রদীপ সাহা: তোমাকে হারায় যদি তবে, বাবা নেই, ধ্বংশযজ্ঞে, একাকী গভীর রাতে- আরো বহু গান আছে।
 
> এর বাইরে আপনার সৃষ্টি? 
প্রদীপ সাহা: দেশ এবং দেশের বাইরে কাজ করছি সমানতালে। কবিতা কৃষ্ণমূর্তি, নেহা কক্কর, সনু নিগম। আসিফ ও কবিতার সাথে ডুয়েট করেছি ‘কেন প্রেম হারিয়ে যায়’। আউলা প্রেমের বাউলা বাতাস- আমার একটা হিট গান।

>চলচ্চিত্রের গানে আপনার আগ্রহ কম কেন?
প্রদীপ সাহা: কখনো আমার ইচ্ছে ছিল না। আমি অডিওতে সবসময় ব্যস্ত থাকতে চেয়েছে।

> এখনকার সময়কার আধুনিক গানের কথা শ্রোতা টানতে পারছেনা কেন?
প্রদীপ সাহা: এর অন্যতম কারণ হলো বতর্মানে অযোগ্য লোকের সংখ্যাটাই বেশি। অতীতে যদি একশ জন গীতিকার গান লিখতেন, সেখানে আশি জন ছিলেন যোগ্য। বিশজন লোক হয়তো পাওয়া যেত, যারা কম যোগ্য। কিন্তু বতর্মান সময়ের গানে চিত্রটা একেবারে উল্টো। এ কারণে এখনকার গানের কথায় গভীরতা নেই। তাই এগুলোর স্থায়িত্ব খুবই কম।

> নতুন কোন গান আসছে? 
প্রদীপ সাহা: হা, গানই তো আমার পেশা। সালামা’র কন্ঠে নাছোড়বান্দা মন, নদীর আছে তোমাকে ভালোবাসি, আরো অনেকের কন্ঠে আসবে।
   
> শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন?
প্রদীপ সাহা: তারাই আমার প্রাণ। যেদিন তাদের ভালোবাসা ফুরিয়ে যাবে সেদিন আমার সব শেষ হয়ে যাবো। তাদের লাখো সালাম। সাথে থাকবেন সবসময়।

> ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ। 


-বাবু/শোভা






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy