অর্ধশত বছরপূর্তি উদযাপন করবে জাতীয় সংসদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের জাতীয় সংসদ তার ৫০ বছরপূর্তি উদযাপন করবে। এলক্ষ্যে বছরব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছর দেশের

2022-08-21T21:08:07+00:00
2022-08-21T21:08:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অর্ধশত বছরপূর্তি উদযাপন করবে জাতীয় সংসদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৯:০৮ পিএম   (ভিজিট : ২৫২)
X

বাংলাদেশের জাতীয় সংসদ তার ৫০ বছরপূর্তি উদযাপন করবে। এলক্ষ্যে বছরব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছর দেশের আইনসভার অর্ধশত বছর পূরণ হচ্ছে।

স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। ওই নির্বাচনে ২৯৩ আসন পায় আওয়ামী লীগ। বাকি ৭টি আসনের মধ্যে ৫টিতে বিজয় লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা। অপর দুটির মধ্যে একটি জাসদ এবং আরেকটি আসন পায় বাংলাদেশ জাতীয় লীগ। ওই সংসদে কোনও বিরোধী দলীয় নেতা ছিলেন না।

এর এক মাস পর ওই বছরের ৭ এপ্রিল সংসদ বসে। সংসদের মেয়াদ পাঁচ বছর হলেও পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর নানা পটপরিবর্তনে সেই সংসদ টিকে ছিল ওই বছরের ২ নভেম্বর পর্যন্ত। ওই সংসদের নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান।

প্রথম সংসদের আগে গণপরিষদে সংবিধান গৃহীত হয়। সংবিধান প্রণয়নের পর ভেঙে যায় গণপরিষদ।

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আয়োজনে বিশ্বের নানা দেশের আইনসভাকেও সম্পৃক্ত করা হতে পারে। বন্ধুপ্রতীম বিভিন্ন দেশের আইনসভার স্পিকারদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হতে পারে। এছাড়া, নানা সেমিনার ও  সভা করা হবে। বসতে পারে বিশেষ অধিবেশন।

প্রথম সংসদ গঠিত হওয়ার পর প্রথম অধিবেশনে সংসদের আসন  ছিল ৩০০টি। আর সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি— কালক্রমে যা বর্তমানে ৫০টি।

প্রথম সংসদের স্পিকার ছিলেন মোহাম্মদউল্লাহ। তিনি পরে রাষ্ট্রপতি হলে সংসদের সভাপতির আসনে বসেন আব্দুল মালেক উকিল।

সংসদের ৫০ বছরপূর্তির আয়োজন নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আগামী বছর এপ্রিলে ৫০ বছরপূর্তি হবে। তখন রোজার মাস থাকবে। তবে বছরব্যাপী নানা আয়োজন থাকবে।’

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy