কিশোরগঞ্জে পৌঁছেছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে পৌঁছেছেন। সফরকালে তিনি মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায়

2022-08-22T18:59:17+00:00
2022-08-22T18:59:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে পৌঁছেছেন রাষ্ট্রপতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৬৩)
X


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে পৌঁছেছেন। সফরকালে তিনি মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখবেন, পাশাপাশি স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (২২ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রাষ্ট্রপ্রধান তার জন্মস্থান মিঠামইনে পৌঁছান।

পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন।

মিঠামইনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতা, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পরিষদের নতুন ডাকবাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, জেলার তিন উপজেলার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। তিনি প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। রাত্রিযাপন করবেন কামালপুরের পৈতৃক নিবাসে।

সফর শেষে রাষ্ট্রপ্রধানের আগামী ২৫ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাবু/এসএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy