ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন বলছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিকোপল শহরে ওই হামলা

2022-08-22T19:18:17+00:00
2022-08-22T19:18:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৭:১৮ পিএম   (ভিজিট : ২৮০)
X


ইউক্রেনের জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন বলছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিকোপল শহরে ওই হামলা চালানো হয়েছে। ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের কাছেই ওই শহরটি অবস্থিত। খবর বিবিসির।

আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেনকো এক টেলিগ্রাম বার্তায় বলেন, এক রাতেই নিকোপল, ক্রিভি রি এবং সিনেলনিকোভস্কি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এসব শহরে হামলার ঘটনায় প্রায় দুই হাজার মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এদিকে ইউক্রেন সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র।

গত মার্চ মাস থেকে ইউরোপের বৃহত্তম জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানে কাজ করছে ইউক্রেনীয় কর্মীরাই।

কিন্তু গত কয়েক সপ্তাহে এই স্থাপনার ওপর গোলাবর্ষণের কারণে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপের বৃহত্তম পারমাণবিক স্থাপনার ওপর এই হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।

ইউক্রেন বলছে, রাশিয়া পারমাণবিক কেন্দ্রটিকে একটি ঢাল হিসেবে ব্যবহার করছে। কেন্দ্রটিকে একটি সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করে সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন টার্গেটে রকেট হামলা চালানো হচ্ছে।

অপরদিকে রাশিয়া বলছে, এই অভিযোগ মিথ্যা। বরং বিপদ বুঝেও উসকানি তৈরি করতে ইউক্রেনের সৈন্যরা পারমাণবিক স্থাপনার ওপর অব্যাহতভাবে রকেট ছুঁড়ছে।

রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উস্কানির বর্ণনা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।

রাশিয়া বলছে, ইউক্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে যাতে রেডিয়েশন লিক হয় আর রাশিয়াকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ দায়ে অভিযুক্ত করা যায়। ওই চিঠিতে রুশ সৈন্যরা সেখানে অস্ত্র জমা করছে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং এতে বলা হয় ইউক্রেনীয়রা কেন্দ্রটি লক্ষ্য করে গোলাবর্ষণ করছে।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy