এলএনজি আমদানিতে কাতারের কাছে আরও সহযোগিতা কামনা

জাতীয়

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাতারকে জমি দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি জ্বালানি খাতে বিশেষ করে

2022-08-22T21:19:08+00:00
2022-08-22T21:19:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এলএনজি আমদানিতে কাতারের কাছে আরও সহযোগিতা কামনা
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৯:১৯ পিএম   (ভিজিট : ৩০৫)
X

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাতারকে জমি দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি জ্বালানি খাতে বিশেষ করে এলএনজি আমদানিতে উপসাগরীয় দেশটির আরও সহায়তা কামনা করেছেন।

প্রধানমন্ত্রী সোমবার (২২ আগস্ট) বিকেলে গণভবনে তার সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ আল মারির সৌজন্য সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। কাতার তাদের বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য বৃহত্তর পরিসরে বিনিয়োগ করতে এসব অঞ্চলে জমি নিতে পারে।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী কাতারের মন্ত্রীকে বলেন, চীন, জাপান, ভারত ও কোরিয়া এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে এবং সেখানে শিল্প স্থাপনের জন্য কাজ করছে।

শেখ হাসিনা এলএনজি আমদানিতে কাতারের কাছে আরও সহযোগিতা চেয়েছেন। কাতারের মন্ত্রী জ্বালানি ও চিকিৎসা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বর্তমানে কাতার থেকে এলএনজি আমদানি করছি এবং এই খাতে আমাদের আরও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ঘনিষ্ঠ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে কাতারের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ অগ্রাধিকার দেয়।

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা বলেন, ২০১৭ সাল থেকে প্রায় ১১ লাখ রোহিঙ্গা জোরপূর্বক বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা এখন বাংলাদেশের জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী এ বিষয়ে কাতারের কাছে সাহায্য চেয়ে বলেন, ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এই ইস্যুতে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। বাংলাদেশ এরই মধ্যে ৩০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছে।

ড. মারি তার দেশের আমির ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

তিনি কাতারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

কাতারের উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে ড. মারি বলেন, বর্তমানে কাতারে চার লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যা তার দেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি সম্প্রদায়।

সাক্ষাৎকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস ছালেহীন, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন, বাংলাদেশে কাতারের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাঈদ আল সামিখ প্রমুখ উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy