হাফ ভাড়া দাবিতে বনানীর সড়কে শিক্ষার্থীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানীর সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।মঙ্গলবার

2022-08-23T13:09:01+00:00
2022-08-23T16:11:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাফ ভাড়া দাবিতে বনানীর সড়কে শিক্ষার্থীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১:০৯ পিএম  আপডেট: ২৩.০৮.২০২২ ৪:১১ পিএম  (ভিজিট : ৩১০)
X

বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানীর সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা সড়কে অবস্থান নেন। হাফ ভাড়ার দাবিতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম শিক্ষার্থী মুজাহিদ হাসান জানান, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। বরং দুই থেকে আড়াই কিলোমিটার পথের জন্য ৩০ টাকা দাবি করে। হাফ ভাড়া দিতে চাইলে তারা খারাপ আচরণ করে। আমরা সেই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। তারপরও আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।

-বাবু/শোভা






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy