আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন

দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে এক পোস্টে অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন।

2022-08-24T13:26:19+00:00
2022-08-24T13:26:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১:২৬ পিএম   (ভিজিট : ২৪৪)
X


দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে এক পোস্টে অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস'র।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটারের ওই পোস্টে বলিউডের শাহেনশাহ বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসার নিয়ে পুরো সুস্থ হয়ে ফেরেন বাড়িতে। ওই সময় তার ছেলে অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। 

-বাবু/শোভা






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy