করোনার চেয়ে দেশে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যু বেশি : স্বাস্থ্যমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক যতো মানুষ মৃত্যুবরণ করেন, তার চেয়ে অনেক বেশি মানুষ যক্ষ্মায় (টিবি) আক্রান্ত হয়ে

2022-08-24T14:16:14+00:00
2022-08-24T14:16:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
করোনার চেয়ে দেশে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যু বেশি : স্বাস্থ্যমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ২:১৬ পিএম   (ভিজিট : ২৯৩)
X


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক যতো মানুষ মৃত্যুবরণ করেন, তার চেয়ে অনেক বেশি মানুষ যক্ষ্মায় (টিবি) আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, টিবিতে দেশে দৈনিক প্রায় ১০০ জনের বেশি মানুষ মারা যায়। আর করোনায় বর্তমানে বড়জোর দৈনিক ১/২ জন মারা যায়। সে হিসেবে টিবিতে মৃতের হার অনেক বেশি, কিন্তু সেটি আমরা খেয়ালই করি না।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩) শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, বিশ্বে ১৩তম মৃত্যুর কারণ টিবি। পৃথিবীতে প্রায় এক কোটি লোক টিবিতে আক্রান্ত, প্রতিবছর প্রায় ১৫ লাখ লোক মারা যায়। আর দেশে প্রতিবছর ৪০ হাজারের মতো মানুষ মারা যায়, তিন লাখ আক্রান্ত হয়।

বিস্তারিত আসছে...

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy