প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬:৪৭ পিএম (ভিজিট : ২২৫)
রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার পর ওই ভবনে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে বলে খবর পাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের আটটি ইউনিট কাজ করছে। প্রথমে ছয়টি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি বাড়ানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
জানা গেছে, খাওয়ার আড্ডা রেস্টুরেন্ট ভবনের দুই তলার ছাদের ওপর টিন শেড ঘর। স্থানীয়রা জানান, সেখানে বিভিন্ন পার্স সংযোজন করে টিভি তৈরি করা হতো। ভবনের আশপাশে উৎসুক জনতা ভিড় করছে।
-বাবু/ফাতেমা