মিঠামইনে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয়

কিশোরগঞ্জের তিন উপজেলা সফরের তৃতীয় দিন মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো.

2022-08-24T19:11:18+00:00
2022-08-24T19:11:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিঠামইনে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭:১১ পিএম   (ভিজিট : ২২৫)
X

কিশোরগঞ্জের তিন উপজেলা সফরের তৃতীয় দিন মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা স্বাগত জানান। 

সেখানে প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া সেনানিবাস নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রপতি একটি জলযানে চড়ে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন। রাষ্ট্রপতি সেনানিবাসে একটি বটগাছের চারাও রোপণ করেন।

প্রসঙ্গত, ২৭৫ একর জমির ওপর মিঠামইন সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এ বছরের এপ্রিলে।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি তার পৈতৃক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’ এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় কিশোরগঞ্জ-৪ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৫ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি গত সোমবার (২২ আগস্ট) তার নিজ জেলা কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে চার দিনের সফরে এসেছেন। চার দিনের সফর শেষে রাষ্ট্রপতি আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকায় ফিরবেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy