নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ফিফার কাছে ভারতের চিঠি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ নয় ফিফার। সেটা যেকোনও ফুটবল সংস্থাই হোক না কেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে বা এআইএফএফ

2022-08-24T19:46:39+00:00
2022-08-24T19:46:39+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ফিফার কাছে ভারতের চিঠি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৫০)
X

তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ নয় ফিফার। সেটা যেকোনও ফুটবল সংস্থাই হোক না কেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে বা এআইএফএফ তেমনই এক পক্ষ ‘প্রশাসক কমিটি’ নামে ছড়ি ঘোরাচ্ছিল। যে কারণে নিষেধাজ্ঞার ঘোষণা জানিয়ে দেয়, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এখন ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি বিলুপ্ত হতেই শাস্তি উঠিয়ে নিতে ফিফার কাছে চিঠি লিখেছে এআইএফএফ।

দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই চিঠি দেওয়ার কাজটি করেছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুনান্দ ধর। তিনি লিখেছেন, নিষেধাজ্ঞার শাস্তিটি যেন পুনর্বিবেচনা করা হয়।

চিঠিতে লেখা আছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। যেখানে ২২ আগস্ট প্রশাসক কমিটি বাতিল করা হয়েছে এবং পুরো ভার এখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেই দেওয়া হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘এখন উপরোক্ত অবস্থায় আমরা ফিফার কাছে অনুরোধ করবো, তারা যেন ফেডারেশনের নিষেধাজ্ঞার শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করে।’

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ভারতের মরিয়া হওয়ার কারণ আছে। ১১ অক্টোবর সেখানে হওয়ার কথা মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ফিফার নিষেধাজ্ঞায় এখন টুর্নামেন্টটির ভাগ্য ঝুলে আছে। তাছাড়া এআইএফএফ তার ৮৫ বছরের ইতিহাসে এবারই প্রথম নিষেধাজ্ঞার কবলে পড়েছে।  

ফলে আদালতের নির্দেশনা মেনে এরই মধ্যে ফেডারেশনের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ আগস্ট হওয়ার কথা থাকলেও সেটি নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy