মায়ের সঙ্গে লুডু খেলে সময় কাটাচ্ছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

বিনোদন

২০১৭ সাল থেকে অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি। পাঁচ মাস আগে তার

2022-08-25T16:50:59+00:00
2022-08-25T16:50:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মায়ের সঙ্গে লুডু খেলে সময় কাটাচ্ছেন আরিফিন শুভ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩১১)
X


২০১৭ সাল থেকে অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি। পাঁচ মাস আগে তার হার্নিয়া অপারেশন হয়েছে।

বার্ধক্যজনিত আরো নানা জটিলতাও রয়েছে। মাকে নিয়ে শুভর একটা বড় সময় কেটে যায়।

গত জন্মদিনটাও হাসপাতালে কেটেছে শুভর। বিশেষ দিনে আলাপকালে শুভ বলেছিলেন, ‘এটা আসলে আমার কাছে তেমন কোনো বিশেষ দিন নয়, পৃথিবীতে সবার আগে মা। মা না থাকলে আমার সব জন্মদিনই বৃথা।’

তার মানে শুভর পৃথিবীজুড়েই রয়েছেন মা। যার আরেকটি নমুনা দেখা গেল বৃহস্পতিবার। এদিন নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন আরিফিন শুভ। যেখানে মায়ের সঙ্গে লুডু খেলতে দেখা যায় শুভকে। বিষয়টি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ক্যাপশনেও শুভ লিখে দিয়েছেন- ‘দোয়া করবেন আমাদের জন্য। ’ সঙ্গে হৃদয় ও প্রার্থনার ইমোজি জুড়ে দিয়ে লেখেন- ‘মা’।

মায়ের সঙ্গে কাটানো সময় প্রসঙ্গে শুভ বলেন, ‘মা অসুস্থ। সব সময় মনমানসিকতা ঠিক থাকে না। আজ মায়ের মন বেশ ভালো।   তাই ভাবলাম একটু লুডু খেলি। যতক্ষণ পারি সময় দেওয়ার চেষ্টা করি। গত ছয় বছর ধরে মা ঢাকাতেই আছেন, আমার বাসায়। ওনাকে গুলি করলেও আর কোথাও যাবে না, যায় না। ’

গত ছয় বছর ধরে শুভর ঢাকার বাসায়ই রয়েছেন তার মা খাইরুন নাহার।

-বাবু/শোভা






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy