আশপাশের টিকটকারদের ভিডিও আগে দেখার সুযোগ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক। আট থেকে আশি সববয়সী ব্যবহারকারী আছে এই সাইটটির। বিভিন্ন দেশে

2022-08-27T15:28:46+00:00
2022-08-27T15:28:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশপাশের টিকটকারদের ভিডিও আগে দেখার সুযোগ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৩:২৮ পিএম   (ভিজিট : ২৭৩)
X


বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক। আট থেকে আশি সববয়সী ব্যবহারকারী আছে এই সাইটটির। বিভিন্ন দেশে টিকটক নিষিদ্ধ করলেও এর জনপ্রিয়তা কমেনি একটুও। বরং দিন দিন বেড়েই চলেছে এর ব্যবহারকারীর সংখ্যা।

সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায় সাইটটিতে। সেগুলো আপলোড করে অনেকে আয়ও করছেন লাখ লাখ টাকা। এবার টিকটক আনছে নিয়ারবাই ফিচার। এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজের আশপাশে থাকা অন্য টিকটক ব্যবহারকারীদের ভিডিও দেখতে পারবেন।

এতে অন্য দেশে বসবাসকারীদের ভিডিও দেখার বদলে স্থানীয় ব্যক্তিদের ভিডিওগুলো আগে দেখতে পাবেন। আশপাশে থাকা বিভিন্ন রেস্তোরাঁর বা প্রতিষ্ঠানের তৈরি ভিডিওগুলোও সহজেই দেখা যাবে। ফলে এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবসার প্রচারণাও চালাতে পারবেন প্রতিষ্ঠানগুলো।

এরই মধ্যে এই ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছে সংস্থাটি। দক্ষিণ এশিয়ায় বসবাসকারী নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ ফিচার পরখ করে দেখছে চীনা সংস্থাটি। যদিও ইন্দোনেশিয়ার অনেক ব্যবহারকারী এরই মধ্যে নিয়ারবাই ফিচার ব্যবহার শুরু করেছেন।

টিকটক অ্যাপে ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’র পাশে ‘নিয়ারবাই’ ট্যাব যুক্ত করা হবে। ট্যাবটিতে ক্লিক করলেই আশপাশে থাকা টিকটক ব্যবহারকারীদের ভিডিওগুলো দেখা যাবে। খুব শিগগির সব ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টেক ক্রাঞ্চ

বাবু/এসএম





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy