বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। শনিবার (২৭ আগস্ট) রাতে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।তিনি বলেন,

2022-08-27T21:28:29+00:00
2022-08-27T21:28:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৯:২৮ পিএম   (ভিজিট : ৩২০)
X

দেশে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। শনিবার (২৭ আগস্ট) রাতে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মো. বজলুর রশিদ জানান, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। 

তিনি বলেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
 
এ আবহাওয়া কর্মকর্তা জানান, আজ সন্ধ্যায় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক দিক থেকে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৬ মিলিমিটার।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy