ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন টুকু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু।রোববার (২৮

2022-08-28T20:28:44+00:00
2022-08-28T21:11:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলেন টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ৮:২৮ পিএম  আপডেট: ২৮.০৮.২০২২ ৯:১১ পিএম  (ভিজিট : ৩০৭)
X

ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে সংসদে অধিবেশনের শুরুতেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়। সংসদের চিফ হুইপ নূর- ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার পদের জন্য তার নাম প্রস্তাব করেন। পরে কামরুল ইসলাম (ঢাকা-২) তা সমর্থন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভোটে দিলে তা কণ্ঠভোট পাস হয়।

শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে সংসদে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy