যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পৃথক এই হামলার ঘটনায় কমপক্ষে ছয় জন মারা গেছে। স্থানীয়

2022-08-29T10:02:00+00:00
2022-08-29T10:02:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১০:০২ এএম   (ভিজিট : ২৮১)
X

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পৃথক এই হামলার ঘটনায় কমপক্ষে ছয় জন মারা গেছে। স্থানীয় সময় রবিবার (২৮ আগস্ট) এ সব হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ডেট্রয়েটে চারজনকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তিনজনের মৃত্যু হয়। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে।  

মিডওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট জানান, নিহত তিনজনের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। তাদেরকে শহরের চারপাশে পৃথক স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
ডেট্রয়েটের মেয়র মাইক বলেন, হামলাকারীর হামলায় চারজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে।  

এদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে আরেকটি বন্দুক হামলার ঘটনায় তিন জন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন ব্যক্তিও নিহত হন।  

হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার বলেন, সন্দেহভাজন হামলাকারী বেশ কয়েকটি বাসস্থানে আগুন ধরিয়ে দিয়ে বাসিন্দাদের বাইরে আসার জন্য অপেক্ষা করে এবং তাদের ওপর গুলি চালায়।

সূত্র- এনডিটিভি

-বাবু/শোভা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy