বইয়ের সেই বিতর্কিত তালিকা বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে

2022-08-29T14:48:18+00:00
2022-08-29T15:00:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বইয়ের সেই বিতর্কিত তালিকা বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ২:৪৮ পিএম   (ভিজিট : ৩৮৫)
X


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে।

সোমবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম। 

প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের যে তালিকা ছিল তাতে একজন অতিরিক্ত সচিবের লেখা ২৯টি বই ছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।   

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। একটি জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসে। 

এ বিষয়ে মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। এ নিয়ে কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে। 

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy