বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে: জাপানি রাষ্ট্রদূত

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে উদ্যোগ গ্রহণ করবে বলে

2022-08-29T17:04:52+00:00
2022-08-29T17:04:52+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে: জাপানি রাষ্ট্রদূত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৭৯)
X

বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে উদ্যোগ গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন হবে।’

সোমবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

ইতো নাওকি বলেন, ‘আমি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছি— দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানার জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, সেটা আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘ইভিএম নিয়ে সিইসি বলেছেন— তারা কীভাবে এই সিস্টেমটি ডেভেলপ করেছেন। আমরা মনে করি, ইভিএম নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে।’

বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি নির্বাচন বয়কটের কথা বলছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এমন প্রশ্নে জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘এখনও এক বছর তিন-চার মাস বাকি আছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা থাকবে— আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অধিক অংশগ্রহণমূলক করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।’

-বাবু/এস আর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy