বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি

2022-08-29T17:21:41+00:00
2022-08-29T17:21:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৫:২১ পিএম   (ভিজিট : ৩২০)
X

ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। সোমবার (২৯ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যসহ তার নির্বাচনি এলাকার আওয়ামী লীগের নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন।

তিনি যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করেন।

-বাবু/এস আর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy