পাকিস্তানের বন্যায় মৃত্যু হাজার ছাড়াল

আন্তর্জাকিত ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে গৃহহীন

2022-08-29T17:51:09+00:00
2022-08-29T17:51:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের বন্যায় মৃত্যু হাজার ছাড়াল
আন্তর্জাকিত ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৫:৫১ পিএম   (ভিজিট : ২৬৫)
X

পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

স্মরণকালের মধ্যে সবচেয়ে মারাত্মক এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির ৩ কোটি ৩৩ লাখ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভাষ্য দেশটির সরকারের। এই পরিস্থিতিতে পাকিস্তান আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে।

এ বন্যার কারণে ইতোমধ্যে দেশজুড়ে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করছে পাকিস্তান সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, সর্বশেষ ১১৯ জনকে নিয়ে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১০৩৩ জন; মৃতদের মধ্যে শিশুর সংখ্যা ৩৪৮। গত ২৪ ঘণ্টায় আহত ৭১ জনকে নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৭ জনে।

-বাবু/এস আর






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy