কেরানীগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৬ জন দগ্ধ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় এক বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার

2022-08-30T10:11:15+00:00
2022-08-30T12:05:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৬ জন দগ্ধ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১০:১১ এএম  আপডেট: ৩০.০৮.২০২২ ১২:০৫ পিএম  (ভিজিট : ২৯৮)
X

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় এক বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি হয়েছে।

দগ্ধরা হলেন- মোছাঃ বেগম (৬০), মোছাঃ ইদুনী বেগম(৫০), মোছাঃ সোনিয়া আক্তার (২৬), মোঃ সাহাদৎ হোসেন (২০) ও মোছাঃ মারিয়া আক্তার(০৮)। মো. ইয়াছিন (১২)।

প্রতিবেশী সাকিব জানান, কেরানীগঞ্জের জিনজিরার নাম্বার এলাকার একটি বাসায় ভোরে বেগম রান্না করার সময় রান্নার চুলা গ্যাস বিস্ফোরণ হয়ে দগ্ধ হয়।পরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসা জানান, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের জিনজিরা নান্দাইলই লেখা থেকে গ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে শিশুসহ ৬ জন শেখ হাসিনা বার্নে এসেছে। তাদের ৬ জনকে ভর্তি দেওয়া হয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক।

-বাবু/শোভা






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy