বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ডেপুটি স্পিকার

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

জাতীয়

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।মঙ্গলবার(২৯ আগস্ট

2022-08-30T11:44:26+00:00
2022-08-30T14:18:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ডেপুটি স্পিকার
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১১:৪৪ এএম  আপডেট: ৩০.০৮.২০২২ ২:১৮ পিএম  (ভিজিট : ২৬৪)
X


সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। 

মঙ্গলবার(২৯ আগস্ট ২২) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে নিরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনের পর অ্যাডভোকেট শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।

এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম ও আশুলিয়া রাজস্ব সার্কেল (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু। ওইদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy