দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছে জিয়া: প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই এখন গুম, খুন নিয়ে কথা বলছেন, এদেশে গুম খুনের সৃষ্টি করে গেছেন জিয়াউর

2022-08-30T14:06:20+00:00
2022-08-30T14:06:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছে জিয়া: প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ২:০৬ পিএম   (ভিজিট : ২৮২)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই এখন গুম, খুন নিয়ে কথা বলছেন, এদেশে গুম খুনের সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান।

৩০ আগস্ট (মঙ্গলবার) জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আ.লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, “ভোট কারচুপির কথা বলা হয়। কিন্তু এদেশে ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান।” 

প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। এখন তাদের মুখে মানবতা ও মানবাধিকারের কথা শুনতে হয়।”

১৫ আগস্ট শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি দেশ ও জাতির ক্ষতি- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বাবাকে আন্তর্জাতিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোন বাঙালি তাঁকে (বঙ্গবন্ধু) মারতে পারে এটা তিনি কখনও বিশ্বাসই করতে পারেননি।”

যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা ১৫ আগস্টের খুনি, তাদের স্বজন ও কিছু অপরাধী দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করেছে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার আগে চিন্তা করি এতে দেশের কী উন্নয়ন হবে। কমিশনের কথা চিন্তা করে শেখ হাসিনা কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে না।”

তিনি আরও বলেন, “আমরা কখনো ধার করে ঘি খাই না। এমন অবস্থা না যে কারও কাছে আটকে পড়ে যাবো। আমরা ঋণ সতর্কতার সাথে নিচ্ছি এবং সময়মতো তা পরিশোধ করে দিচ্ছি।”

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy