আগামী দুদিনও অব্যাহত থাকবে তাপপ্রবাহ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

রাজধানী ঢাকাসহ ছয় জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। যা আগামী দুদিনও অব্যাহত থাকবে তাপপ্রবাহ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার

2022-08-30T21:33:52+00:00
2022-08-30T21:33:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী দুদিনও অব্যাহত থাকবে তাপপ্রবাহ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৩১৯)
X

রাজধানী ঢাকাসহ ছয় জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। যা আগামী দুদিনও অব্যাহত থাকবে তাপপ্রবাহ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ আগস্ট) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশালের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। আপাতত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে এবং আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।

মনোয়ার হোসেন বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৭৪ মিলিমিটার। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট ও রাঙ্গামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এ আবহাওয়াবিদ আরও বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

-বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy